মাগুরায় বাসচাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় বাসচাপায় এক পথচারী মারা গেছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার হাজরাপুর ভাঙা ব্রিজ এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে ওই দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।
নিহত ব্যক্তির নাম মো. সিরাজুল ইসলাম (৫৫)। সদরের বালিয়াডাঙা গ্রামে তাঁর বাড়ি।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে সিরাজুল ইসলাম হাজরাপুর ভাঙা ব্রিজ এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস নামের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ ভেঙে গিয়ে পাঁচ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।