মাগুরায় বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা-মহমঞ্চদপুর সড়কের আউনাড়া বাজারের কাছে গতকাল মঙ্গলবার সকালে বাসের ধাক্কায় মকলেছুর রহমান (৩৫) নামের এক টেম্পোযাত্রী নিহত হয়েছেন। মকলেছুর রহমান একজন মৎস্য ব্যবসায়ী। তিনি মহমঞ্চদপুরের ব্যাপারিপাড়ার শাহেদ আলীর ছেলে।জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাগুরা শহরের পাইকারি বাজার থেকে মাছ কিনে টেম্পোতে করে বাড়ি ফিরছিলেন। পথে মহমঞ্চদপুরের আউনাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস টেম্পোটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মহমঞ্চদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।