মাগুরায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া মাজহারুল উলুম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট সৈয়দ ফাত্তাহুল আলিমকে গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আলিম নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত। তাঁর কক্ষ থেকে একটি শাটারগান উদ্ধার করা হয়েছে।মাগুরার সহকারী পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এস এম শামসুল হক প্রথম আলোকে বলেন, ওই সুপারিনটেনডেন্টের (সুপার) বিরুদ্ধে জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই অপরাধে একবার মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করে। পুলিশ দীর্ঘদিন ধরে বিষয়টির তদন্ত করছিল। গতকাল বেলা পৌনে দুইটার দিকে পুলিশের একটি দল মাদ্রাসায় যায়। পরে আলিমের (৪০) কার্যালয়ের কক্ষে তল্লাশি চালিয়ে একটি আলমারির পেছন থেকে ওই শাটারগান উদ্ধার করে। আলিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে।