মাগুরায় মাশরুম কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার সাজিয়াড়া এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে মাগুরা মাশরুম ফাউন্ডেশনের ড্রাই অ্যান্ড প্রসেসিং কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় কোটি টাকার মাশরুম ভস্মীভূত হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।মাগুরা মাশরুম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, ফাউন্ডেশনের পক্ষ থেকে চাষিদের কাছ থেকে এক হাজার ৪৬০ কেজি মাশরুম কেনা হয়েছিল। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডে মাশরুমগুলো পুড়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মাগুরা সদর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুল মালেক বলেন, ‘রাতে সাজিয়াড়ায় মাশরুম কারখানায় আগুন লেগেছিল। আমরা রাতে গিয়ে আগুন নিভিয়ে চলে আসি। তাঁরা দাবি করেছেন কোটি টাকার মাশরুম পুড়ে গেছে।’মাগুরা সদর থানার এএসআই কবীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা থানায় জানানো হয়নি।