মাগুরায় মেয়র খুরশীদ হায়দারের দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত মেয়র খুরশীদ হায়দার গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এ উপলক্ষে সকালে পৌরসভা চত্বরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমান, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ।
মেয়র খুরশীদ হায়দার বলেন, ‘আমি মেয়র নই, আমি জনগণের সেবক। সবার সঙ্গে মিলেমিশে কাজ করব।’
জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা দেওয়া হবে।