মাগুরায় যুবককে জবাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা পৌরসভার দেড়ুয়া গ্রামে এক যুবককে জবাই করা হয়েছে। নিহতের নাম শিবলু বিশ্বাস (২৬)। তিনি ওই গ্রামের রান্নু বিশ্বাসের ছেলে। পুলিশ সোমবার রাতে ওই গ্রামের একটি পেয়ারা বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করে।নিহত শিবলুর বড় ভাই আসাদুর রহমান বিশ্বাস জানান, সোমবার বিকেলে সত্ ভাই লাবলু বিশ্বাসের (২২) সঙ্গে শিবলু বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির কাছের একটি পেয়ারা বাগানে শিবলুর চিত্কার শোনা যায়। এ সময় বাড়ি ও আশপাশের লোকজন ওই পেয়ারা বাগানে গিয়ে তাঁর জবাই করা লাশ দেখতে পায়। শিবলু হত্যার ঘটনায় গতকাল মঙ্গলবার আসাদুর রহমান বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন জানান, এই হত্যাকাণ্ডে লাবলু বিশ্বাস ও শিবলুর স্ত্রীর হাত থাকতে পারে। তাঁদের নজরদারিতে রাখা হয়েছে।