মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় চলমান যৌথ বাহিনীর অভিযানে গতকাল মঙ্গলবার দুপুরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, ভায়না টিটিডিসি পাড়ার মো. রফিকুল আহসান (৫৫), জামাল বিশ্বাস (২৫), শান্তিবাগের হারুন অর রশীদ (৩৬) ও বরুনাতৈল গ্রামের এনায়েত হোসেন (২৫)। এছাড়া গত সোমবার রাতে পারনান্দুয়ালি গ্রাম থেকে রবিউল ইসলাম (৪০), মোহামঞ্চদ জাকারিয়া (২৪) ও বরুনাতৈল গ্রামের আমিরুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অভিযানের সময় প্রাথমিকভাবে ২০-২৫ জনকে আটক করা হয়।
তবে পরে জিজ্ঞাসাবাদ করে ওই সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে নির্বাচনের আগে ও পরে সহিংসতা ও নাশকতার অভিযোগ রয়েছে।