মাগুরায় লাউগাছ কাটল দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের দরি মাগুরা কারিগর পাড়ায় এক তরুণের খেতের ৩৫টি লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ওই তরুণের নাম মো. ফরিদুর রহমান। তিনি জানান, শহরের ব্যবসায়ী কবিরুল ইসলামের ৫৫ শতাংশ জমিতে তিনি এক বছর ধরে চাষাবাদ করছেন। গতকাল শুক্রবার সকালে তিনি খেতে গিয়ে দেখতে পান, অধিকাংশ লাউগাছের গোড়া কাটা। কিছু লাউ কেটে নিচে ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহেব বলেন, ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।