মাগুরায় লাঠিয়াল সরদার সন্ত্রাসী হামলায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের লাঠিয়াল আকবর সরদার (৬৫) গত শুক্রবার সকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়েছেন। সন্ত্রাসীরা তাঁর ডান হাত ভেঙে দিয়েছে, বাঁ হাত ও পা কুপিয়ে জখম করেছে। সদর হাসপাতালে চিকিৎ সাধীন আকবর সরদার বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আতিয়ার মেম্বারের পক্ষে কাজ না করায় আতিয়ার বিশ্বাস ও তাঁর লোকজন চাঁদপুর গ্রামে নার্সারিতে আমাকে একা পেয়ে হাতুড়ি ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এর আগে তারা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল।’আকবর সরদার বলেন, ‘লাঠিখেলা আমাদের শখ। লাঠিখেলা দেখিয়ে অনেক মানুষকে মুগ্ধ করেছি। এই বুড়ো বয়সেও লাঠিখেলার ডাক পেলে ঘরে থাকতে পারি না। কিন্তু আর হয়তো হাতে লাঠি ধরতে পারব না।’ মাগুরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎ সা কর্মকর্তা চিত্তরঞ্জন বিশ্বাস বলেন, ‘আকবরের ডান হাতটি ভেঙে গেছে। বাঁ হাত ও বাঁ হাঁটুর কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’ মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।