প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শালিখা উপজেলায় লালন স্মরণোৎসব অনুষ্ঠানে হামলা-ভাঙচুর বা আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। অনুষ্ঠানে এক বক্তার ধর্মবিরোধী কিছু বক্তব্য নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে আয়োজকদের কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ অনুষ্ঠান বন্ধ করে দেয়। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন ঘটনা তদন্ত করে এমন তথ্য পেয়েছেন।এদিকে, ওই ঘটনায় দায়ের হওয়া মামলার ১৮ আসামি গতকাল বুধবার শালিখা বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে হাকিম তানিয়া ফেরদৌসি জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগের দিন এ মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিও জামিনে মুক্তি পান।ইউএনও আলমগীর হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, জেলা প্রশাসকের নির্দেশে তিনি ঘটনা তদন্ত করেছেন। প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।