মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে লিটন শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার নাকোল পশ্চিমপাড়া গ্রাম থেকে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক প্রথম আলোকে জানান, ধর্ষণের শিকার হওয়া শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার সন্ধ্যায় সে বাড়ির অদূরে একটি খেতের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় খেতে কর্মরত লিটন শেখ একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাতে শিশুটির বাবা লিটনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।