মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নে গতকাল মঙ্গলবার সাড়ে চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজগর আলী (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শিশুটির মা অভিযোগ করেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী আজগর আলী সেখান থেকে তাকে কোলে তুলে পাশের কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আজগর পালিয়ে যান। পরে লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আজগর বিবাহিত।
সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ শামসুন্নাহার লাইজু বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো শিশুটিকে পরীক্ষা করিনি। সবকিছু দেখে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার বিষয়টি বলা যাবে।’