মাগুরায় সংঘর্ষে ১৫ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহমঞ্চদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের (ইউপি) ওমেদপুর গ্রামে গতকাল রোববার সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, ওই গ্রামের জামির হোসেন ফকিরের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে হাফিজার রহমান ফকিরের বিরোধ চলছিল। গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে হাফিজার রহমান লোকজন নিয়ে জামির হোসেনের আবাদ করা একটি ধনিয়ার খেত থেকে ধনিয়া তুলতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহমঞ্চদপুর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এটা দুই পরিবারকেন্দ্রিক সামান্য মারামারি।