মাগুরায় সহকারী শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের সরকারি নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণসহ চার দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে। সহকারী শিক্ষকসমাজ মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেলা সাড়ে তিনটা থেকে এক ঘণ্টার এ কর্মসূচিতে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকেরা অংশ নেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।