মাগুরায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে গত শুক্রবার সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ওই ছাত্রীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় প্রতিবেশী জিল্লুর রহমানের (২৫) বিরুদ্ধে মামলা হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ রায় প্রথম আলোকে জানান, জিল্লুর শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ওই ছাত্রীকে কৌশলে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে লজ্জা-অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি দেখতে পেয়ে ছাত্রীর ফুফু তাকে নিবৃত্ত করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করান।এসআই জানান, গতকাল শনিবার মাগুরা সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জিল্লুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।