মাগুরায় স্বর্ণালংকারের দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের সৈয়দ আতর আলী সড়কের বকসি মার্কেটের লক্ষ্মী জুয়েলারিতে গতকাল শনিবার চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, চোরেরা কমপক্ষে ১০০ ভরি স্বর্ণালংকার চুরি করেছে। একই সঙ্গে অন্তত ৫০ ভরি রুপার অলংকারও চুরি হয়।
পুলিশ জানায়, জুয়েলারির ওই শাখাটি পরিচালনা করেন অভি বৈদ্য। গতকাল বেলা সোয়া দুইটার দিকে অভি দোকানে দুটি তালা লাগিয়ে বাড়িতে যান। সোয়া চারটার দিকে দোকানে ফিরে দেখতে পান একটি তালা খোলা এবং একটি লাগানো। পরে তালাটি খুলে তিনি দেখেন শো-কেসের সব স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। একই সঙ্গে ৫০ ভরির মতো রুপার অলংকারও চুরি হয়।