মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় সড়ক দুর্ঘটনায় কৌশিক খান (১৯) নামের এক ছাত্র নিহত ও এক যুবক আহত হয়েছেন। মোটরসাইকেলে করে যাওয়ার সময় শহরের মাগুরা টেক্সটাইল মিলের কাছে একটি বাস গতকাল শুক্রবার বিকেলে তাঁদের চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পথে কৌশিকের মৃত্যু হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) কেরামত আলী বলেন, কৌশিক খান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি সদর উপজেলার পারলা গ্রামের ফরিদ খানের ছেলে। আহত যুবকের পরিচয় জানা যায়নি। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।