মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় আজ শুক্রবার ভোরে বাসচাপায় শুকুর আলী (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
সদর থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. টিটু বলেন, ফজরের নামাজ আদায় করতে ওই ব্যক্তি মসজিদে আসছিলেন। এ সময় একটি নৈশকোচ তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।