মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরে পিকআপ ভ্যানের চাপায় দুই সাইকেল-আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কুদ্দুস বিশ্বাস (৬০) ও মো. ইব্রাহিম (৩৫)।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, নিহত দুজনের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।