মাগুরায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সদর উপজেলার বাহারবাগ শ্যামপুর গ্রামের আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে খুনের দায়ে ওই কারাদণ্ড দেওয়া হয়। মাগুরা জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম গত রোববার দুপুরে ওই রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বাহারবাগ গ্রামের মো. বাকা, মহিনুর রহমান, মো. বাসার, বুলবুল হোসেন ও খায়রুল ইসলাম। আসামিদের মধ্যে খায়রুল ইসলাম পলাতক রয়েছেন।
জেলার সরকারি কৌঁসুলি কামাল হোসেন বলেন, ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি মাগুরা সদর উপজেলার বাহারবাগ শ্যামপুর গ্রামের আবদুল মান্নান প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই নুরুল মোল্লা ২৯ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।