মাগুরায় হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় হত্যা মামলায় ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ সত্যেন্দ্রনাথ ঘোষ গতকাল বৃহস্পতিবার ওই দণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মাগুরার মহমঞ্চদপুর উপজেলার রাজাপুর গ্রামের জাহিদ হোসেন, মো. কাঞ্চন, সৈয়দ আলী খান, জালাল হোসেন, আবু শাম, ছায়ফাত আলী, মনা মিয়া, মন্টু মোল্লা, চন্টু মোল্লা, হারেজ মোল্লা ও পাখি মিয়া। সরকারি কৌঁসুলি (পিপি) রমেশ চন্দ্র সরকার জানান, ২০০০ সালের ১৬ জুন রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের কুতুবুদ্দিন শেখ উপজেলা সদর থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাজাপুর পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের কাছে এলে আসামিরা কুতুবুদ্দিনকে ধরে পাশে একটি খোলা মাঠে নিয়ে যান। সেখানে তাঁরা তাঁকে কুপিয়ে হত্যা করেন। জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা ওই হত্যাকাণ্ড ঘটান।