মাগুরায় ২০টি ঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহম্মদপুর উপজেলার কালীশঙ্করপুর গ্রামে গত বুধবার বিকেলে ২০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকেলে জামাল মোল্লা নামের এক ব্যক্তির বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।