মাগুরায় ৩৭ জনের তিন বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গতকাল বুধবার মাগুরায় ৩৭ জন আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আব্বাস উদ্দিন বিকেলে ওই রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষ নিয়োজিত আইনজীবী মাহবুবুল আকবর জানান, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালি গ্রামে নবাব মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ওই বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর পুড়িয়ে দেয়। ওই ঘটনায় ১০ অক্টোবর নবাব মোল্লার স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে ওই গ্রামের ৩৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।
পরে মাগুরা সদর থানার উপপরিদর্শক মো. ইউসুফ আলী মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।