মাঘী কালীপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হরিনগর তাঁতীপাড়ায় গ্রামের মঙ্গল কামনায় মাঘী কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে অমাবস্যার শেষ লগ্নে এ পূজা শুরু হয়। বিসর্জন দেওয়া হয় গতকাল শনিবার রাতে। আয়োজকদের মতে, চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলার মধ্যে কেবল হরিনগরেই এ পূজা হয়। হরিনগর গ্রাম সমিতির সাধারণ সম্পাদক ও পূজা উদ্যাপন কমিটির পরিচালক দ্বিজেন্দ্রনাথ দাস বলেন, প্রায় ৭০ বছর আগে গ্রামের তারিণীপদ বাবু এর প্রচলন করেন। তখন থেকে গ্রামের মানুষের সম্মিলিত উদ্যোগে এ পূজা উদ্যাপিত হয়ে আসছে। পূজা উপলক্ষে হরিনগরের বাড়ি বাড়ি ভালো খাবার রান্না করা হয়। দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজনেরা বেড়াতে আসেন। গ্রামে মিঠাই-মণ্ডার দোকানও বসে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ