মাঘী পূর্ণিমা উৎসব উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নে মা ভবানী মন্দিরে গতকাল মঙ্গলবার মাঘী পূর্ণিমা উৎসব উদ্যাপন করা হয়েছে। উৎসব উপলক্ষে গতকাল ভোররাত থেকে মন্দিরের শাঁখারি পুকুরে পুণ্যস্নান শেষে পূজায় অংশ নেন শত শত নারী-পুরুষ। উৎসবে বিশ্বশান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। সকাল থেকে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মন্দির প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় মেলা বসে। মন্দির পরিচালনা কমিটির নায়েব অমূল্য চক্রবর্তী বলেন, চলমান অবরোধ-হরতালের কারণে এবার এই উৎসবে ভক্তদের উপস্থিতি কম ঘটেছে।