মাঘের শীতে ঢাকায় বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঘের শুরুতে নামল বৃষ্টি। সঙ্গে মেঘের গর্জন। গত শুক্রবার দিবাগত গভীর রাতে রাজধানী ঢাকায় যেন বর্ষা হাজির হয়েছিল। তারপর গতকাল শনিবার সকাল থেকে মেঘলা আকাশ। সূর্য বা রোদ্দুরকে বেশি সময় ধরে দেখা যায়নি। তাই গতকাল দিন-রাতে শীতের দাপটও যায় বেড়ে।
আবহাওয়া দপ্তর বলছে, আজ রোববারও ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও বরিশালের কিছু কিছু স্থানে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।