মাঘের শেষ দিনে নারী উদ্যোক্তাদের পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাওয়া উচ্চবিদ্যালয় মাঠে পিঠা উৎ​সবে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো
চট্টগ্রামের বাওয়া উচ্চবিদ্যালয় মাঠে পিঠা উৎ​সবে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। ছবিটি গতকাল বেলা ১১টায় তোলা l প্রথম আলো

পিঠা উৎসব ও লোকসংগীত আয়োজনের মধ্য দিয়ে মাঘ মাসের শেষ দিন উদ্যাপন করেছেন চট্টগ্রামের নারী উদ্যোক্তারা। গতকাল শুক্রবার বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয় মাঠে দিনভর এ উৎসব চলে। চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রাম যৌথভাবে এ আয়োজন করে।
বেলা ১১টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন চিটাগাং উইমেন চেম্বার ও মহিলা সমিতি চট্টগ্রামের সভাপতি কামরুন মালেক। এ সময় উইমেন চেম্বারের সিনিয়র সহসভাপতি গুলশানা আলী, সহসভাপতি আইভী হাসানসহ চেম্বারের পরিচালক-সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কামরুন মালেক বলেন, শীতের সময় নানা ধরনের পিঠা তৈরি বাঙালি সংস্কৃতির অংশ। এ ধরনের উৎসব বাঙালির চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়।
পিঠা উৎসবে ৩৫টি স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। লোক ও বাউলসংগীত পরিবেশনা পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।