মাঘোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মসমাজ ভবন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্রীহট্ট ব্রাহ্মসমাজের উদ্যোগে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় সিলেট নগরের বন্দরবাজার এলাকার শ্রীহট্ট ব্রাহ্মমন্দিরে ‘মাঘোৎসব’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। এতে শ্রীহট্ট ব্রাহ্মসমাজের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মসমাজের সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস।