মাঙ্গলিক সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক ফরিদ উদ্দিন আহমদ চাকরি থেকে অবসরে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার কুমিল্লার এনজিও সমাজের উদ্যোগে তাঁকে মাঙ্গলিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেল পাঁচটায় কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে ফরিদ উদ্দিন আহমদের মঙ্গল কামনায় ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন নারীনেত্রী দিলনাশি মোহসেন, রোকেয়া বেগম শেফালী, মাহমুদা আক্তার, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু ও সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি আলী আকবর মাসুম।