প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০০তম ব্যাচের শিক্ষার্থী দিলনাশি মোহসেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর (২০১৮-২০১৯) নির্বাচিত হওয়ায় তাঁকে মাঙ্গলিক সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে দিলনাশি মোহসেন ছাড়াও নারীনেত্রী রোকেয়া বেগম, মাহমুদা আক্তার ও সালমা আক্তার বক্তব্য দেন। দিলনাশি মোহসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। তিনি প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার এক যুগের উপদেষ্টা ও অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা