মাছ কাদেরের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবদুল কাদের ওরফে মাছ কাদেরসহ দুই আসামির বিরুদ্ধে গতকাল বুধবার অভিযোগ গঠিত হয়েছে। পুলিশ কর্মকর্তাকে নাজেহাল ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন।আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১৯ সেপ্টেম্বর ডবলমুরিং এলাকায় মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন মাছ কাদের। পুলিশ তাঁকে গাড়ি থামানোর সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে কাদেরকে ধাওয়া করে ধরা হয়। এরপর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। আদালত সূত্র জানায়, গতকাল মাছ কাদের ছাড়াও মো. জামালউদ্দিন আহম্মেদ চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬, ৩৫৩ ও ৩৩২ ধারায় অভিযোগ গঠন করা হয়। আগামী ১০ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।