মাছ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী হাটে নিষিদ্ধঘোষিত পিরানহা মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। গত সোমবার সন্ধ্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা আলতাফ হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগের লোকজন অভিযান চালিয়ে এক মণ পিরানহা মাছ জব্দ করেন।এ সময় ব্যবসায়ীরা ওই মাছ ফেলে পালিয়ে যান। পরে এসব মাছ মাটিতে পুঁতে ফেলা হয়। আলতাফ হোসেন জানান, সরকারিভাবে এ মাছ চাষ বা উৎপাদন এবং বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ, মাছটি মানবদেহের জন্য ক্ষতিকর।