মাছ তাজা দেখাতে রঙিন আলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ তাজা দেখাতে এবার অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন বিক্রেতারা। মাছের ঝুড়ির খানিকটা ওপরে ঝোলানো হয় রঙিন বৈদ্যুতিক বাল্ব। উদ্দেশ্য বাল্বের লাল আলোতে তাজা ও লালচে দেখাবে মাছ। আর রঙিন আলোর কারণে ক্রেতা মাছ সত্যিই তাজা কি না, তা বুঝতে পারবেন না। মাছ তাজা দেখাতে এমন অসাধু উপায় অবলম্বনের জন্য চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার দুপুরে ১০টি রঙিন বাল্ব জব্দ করেছেন। তবে এ জন্য কাউকে জরিমানা করা হয়নি। মৌখিকভাবে সতর্ক করা হয়েছে কয়েকজন মাছ বিক্রেতাকে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রুহুল আমিন। উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব ও কামাল উদ্দিন চৌধুরী।