প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে দুলু প্রধান (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলুর বাড়ি কালিকাপুর এলাকায়। তাঁর বাবার নাম একান্দর আলী। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওই তরুণ কালিকাপুর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদে দুপুরে মাছ ধরতে যান। তিনি মাছ ধরতে পানিতে ডুব দেন। এরপর তিনি পানিতে তলিয়ে যান। স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর লাশ পায়। বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।