মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার পইতান্না হাওরে আজ শনিবার ভোরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম জহুরুল ইসলাম (৩০)।
তিনি নিকলী উপজেলার সদর ইউনিয়নের সিতারামপুর গ্রামের রজব আলীর ছেলে।
রজব আলী প্রথম আলোকে জানান, প্রতি দিনের মতো তাঁর ছেলে জহুরুল নৌকা নিয়ে পইতান্না হাওরে মাছ ধরতে যায়। কোনো এক সময় নৌকা থেকে সে পানিতে পড়ে ডুবে যায়। এ ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর বেলা ১১টার দিকে অন্য জেলেরা জহুরুলের ভেসে ওঠা লাশ উদ্ধার করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।