প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার কেশবপুর এলাকায় খলশেডাঙ্গা নদীতে গতকাল রোববার থেকে মাছ ধরার উৎসব শুরু হয়েছে। সকালে দেখা যায়, খলশেডাঙ্গা নদীতে অসংখ্য মানুষ মাছ ধরতে ব্যস্ত। এদের মধ্যে রয়েছে নারী, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধারাও। কারও হাতে পলো, কারও হাতে চাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল। যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও বসে নেই। খালি হাত দিয়েই কাদার মধ্যে মাছ খুঁজছে।