মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকায় একটি ঝিলে বিষ ঢেলে প্রায় অর্ধকোটি টাকার মাছ নিধন করেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় পাউবোর একটি ঝিল আছে। প্রায় পাঁচ একর আয়তনের ওই ঝিল ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন বোরহান উদ্দিন খান।