মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার রাতোয়াল শলগাড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শলগাড়িয়াপাড়া জামে মসজিদের ওই পুকুরে গভীর রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে রুই, কাতল, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধলাখ টাকার মাছ মারা যায়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহীন আলম জানান, পুকুরের মালিকানা নিয়ে প্রতিবেশী একজনের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এরই জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করা হতে পারে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।