প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে বিষ দিয়ে এক চাষির তিনটি পুকুরের মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই চাষির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সিবানন্দপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত মাছচাষি সিবানন্দপুর গ্রামের আলী আকবর (৪৫) জানান, তিনি নিজের একটি পুকুর ও এলাকাবাসীর কাছ থেকে আরও দুটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন। পুকুর তিনটিতে আগের মাছও ছিল। এ ছাড়া এ বছর দেড় লাখ টাকা খরচ করে দেশি রুই, কাতল ও মৃগেলের পাশাপাশি তেলাপিয়া মাছের পোনা ছাড়েন। গতকাল বুধবার সকাল থেকে পুকুরের মাছ মরে ভেসে ওঠে। তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’ ফরিদপুর অফিস