মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের সবুজবাগ গ্রামে গত দুই দিনে দুর্বৃত্তরা দুটি পুকুরে বিষ ঢেলে মাছ শিকার করে নিয়ে গেছে। একটি পুকুরের মালিক পরিমল দাশ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, তাঁর পুকুরে রোববার ভোরের দিকে বিষ ঢেলে মাছ ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগে শনিবার ভোরে একই গ্রামের বাসিন্দা জ্যোতির্ময় রায় ও রথীন্দ্রনাথ রায়ের যৌথ মালিকাধীন একটি পুকুরেও একইভাবে মাছ নিধন করে নিয়ে যায় দুর্বৃত্তরা।