মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিষ দিয়ে দুটি পুকুরের মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আবদুল মালেক জানিয়েছেন। গুল্টা গ্রামের বাসিন্দা আবদুল মালেক জানান, গোলাপুর পোরাঘাট ও গুল্টা রানি নামের দুটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন তিনি। গত সোমবার রাতে দুর্বৃত্তরা পুকুর দুটিতে বিষ প্রয়োগ করে। রাতের মধ্যেই সব মাছ মরে সকালে ভেসে ওঠে। এতে তাঁর পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ