মাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোহার উপজেলার সাতভিটা গ্রামে গত সোমবার রাতে স্থানীয় দুর্বৃত্তরা একটি মত্স্য খামারের প্রায় সব মাছ লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মালিকের দাবি, লুট করা মাছের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। গতকাল মঙ্গলবার খামারের মালিক আনোয়ার হোসেন বিষয়টি কেরানীগঞ্জ সার্কেলের এএসপি জাকারিয়াকে জানান। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানায়, ২০-২৫ জনের একটি দল অস্ত্রের মুখে স্থানীয় সোনার বাংলা মত্স্য খামার থেকে সব মাছ ধরে নিয়ে যায়।