মাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকার একটি ম ৎস্য খামার থেকে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। খামার মালিক ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সন্ত্রাসীরা তাঁর খামারের কর্মচারী আবুল কালাম ও জুনুকে গাছের সঙ্গে বেঁধে প্রায় চার লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।