মাছ লুট রোধে বাইক্কা বিলে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের অভয়াশ্রম বাইক্কা বিলের মাছ লুট রোধে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা সংগঠন (আরএমও) সূত্র জানায়, গতকাল ভোরে পুলিশের বাধা উপেক্ষা করে হাইল হাওরের চারপাশের শতাধিক গ্রামবাসী বাইক্কা বিলে মাছ শিকারে নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাছ শিকারির সংখ্যা আড়াই-তিন হাজার হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে বিকেলে বাইক্কা বিল এবং বিলসংলগ্ন গ্রামগুলোতে ১৪৪ ধারা জারির বিষয়টি মাইকে প্রচার করা হয়। এ সময় লোকজন বিল থেকে চলে যায়।