মাছ লুটের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নে একটি খাল থেকে ধরা দেড় লাখ টাকার মাছ লুট করে নেওয়ার ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রাঙ্গাবালীর পশ্চিম নেতা গ্রামের মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গত রোববার রাতে রাঙ্গাবালী থানায় মামলাটি করেন। মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার বিকেল পাঁচটার দিকে আসামিরা হামলা করে রূপাইরখালের পাড় থেকে প্রায় দেড় লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।