মাছসহ ট্রলারডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ফিরোজ মাঝির মাছবোঝাই একটি ট্রলার লঞ্চে ওঠানোর সময় গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চরপাতিলা এলাকায় মেঘনা নদীতে ডুবে গেছে। ট্রলারের লোকজন সাঁতরে উঠতে পারলেও, মাছ ও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ঢালচরের আড়তদার শাহেআলম ব্যাপারী জানান, ট্রলারে নান্নু মাতব্বর, শাহেআলম ব্যাপারী, জসিম উদ্দিন, খোকন, আলাউদ্দিন, ফজলুকাজী, ঝিলন ব্যাপারীসহ ১৪ জন ব্যবসায়ীর ৫৫ লাখ টাকার মাছ ছিল। ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মনোরঞ্জন মিস্ত্রি ও ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার এসব তথ্য জানান।