মাছি ভেড়াতে খেজুরে মেশানো হচ্ছে মধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরমালিন থাকলে তাতে মৌমাছি বসতে চায় না। মধু মাখালে মাছি মধু আহরণের জন্য ফলে বসতে পারে। ক্রেতাদের বিভ্রান্ত করা যায়। রাজশাহী নগরের সাহেব বাজারের ​একটি ফলের দোকানে খেজুরের মধ্যে মেশানো হচ্ছে মধু। গতকাল দুপুরে তোলা ছ​ি্ব l প্রথম আলো
ফরমালিন থাকলে তাতে মৌমাছি বসতে চায় না। মধু মাখালে মাছি মধু আহরণের জন্য ফলে বসতে পারে। ক্রেতাদের বিভ্রান্ত করা যায়। রাজশাহী নগরের সাহেব বাজারের ​একটি ফলের দোকানে খেজুরের মধ্যে মেশানো হচ্ছে মধু। গতকাল দুপুরে তোলা ছ​ি্ব l প্রথম আলো

রাজশাহীতে খেজুরে মাছি ভেড়াতে মধু ব্যবহার করছেন ব্যবসায়ীরা। ফরমালিনমু্ক্ত ফল হিসেবে চালাতে গিয়ে তাঁরা ভোক্তাদের এভাবে ধোঁকা দিচ্ছেন।
সরেজমিনে নগরের সাহেব বাজার এলাকায় গিয়ে দেখা গেছে, বাজারের মুড়িপট্টির সামনের রাস্তা ও আরডিএ মার্কেটের পাশের গলিতে ১৫টি ফলের দোকানেই খেজুর রয়েছে। খেজুরে মাছি ভনভন করে উড়ছে। সোমবার বিকেল তিনটার দিকে গিয়ে দেখা গেছে, প্রায় সবগুলো ফলের দোকানদারই পলিথিনের ছোট ব্যাগে করে মধু নিয়ে খেজুরে মাখিয়ে দিচ্ছেন। গতকাল বুধবার আবারও সকালে সেখানে গিয়ে ছবি তুলতে গেলে তাঁরা সাবধান হয়ে যান। শেষ পর্যন্ত রিকশার আড়ালে দাঁড়িয়ে একটি দোকানে মধু মাখানোর দৃশ্য ধারণ করা হয়। রিকশা সরে যাওয়ার পর ক্যামেরা দেখতে পেয়ে তাড়িঘড়ি করে দোকানদার একটু মধু দুহাতে নিয়ে মুখে মাখেন। কী মাখলেন—জানতে চাইলে তিনি বলেন, সরিষার তেল। খেজুরে কী মাখলেন—জানতে চাইলে তিনি বলেন, একই তেল। তেল মাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, তেল মাখালে খেজুর একটু চকচক করে। পরে নিচে ফেলে দেওয়া পলিথিন পরীক্ষা করে দেখা গেছে, তাতে মধুই ছিল।
রাজশাহী ফল গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলিম উদ্দিন বলেন, তাঁরা পরীক্ষা করে দেখেছেন, ফলে ফরমালিন থাকলে তাতে মৌমাছি বসতে চায় না। তবে মধু মাখালে মাছি মধু আহরণের জন্য ফলে বসতে পারে।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, বিএসটিআইয়ের সঙ্গে আলাপ করে তাঁরা এ ব্যাপারে অভিযান চালানোর বিষয়টি ঠিক করবেন। বিএসটিআইয়ের রাজশাহী অঞ্চলের উপপরিচালক নুরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে দেখা যেতে পারে, ব্যবসায়ীরা ফলে অন্য কিছু মেশাচ্ছেন কি না।