মাছে উদ্বৃত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর মৎস্য উদ্বৃত্ত জেলা। এ জেলায় মোট মাছের চাহিদা ২১ হাজার ৫০০ মেট্রিক টন। ২০১২-১৩ অর্থবছরে জেলার নদ-নদী, খাল-বিল, পুকুর, ঘের ও জলাশয় মিলিয়ে মোট মাছের উৎপাদন হয়েছিল ১৮ হাজার মেট্রিক টন। চলতি ২০১৪-১৫ অর্থবছরে মাছের উৎপাদন হয়েছে ২৪ হাজার মেট্রিক টন, যা চাহিদার তুলনায় ২ হাজার ৫০০ মেট্রিক টন বেশি। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ পালন উপলক্ষে গতকাল রোববার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান এ তথ্য জানান। তিনি আরও জানান, গত তিন বছরে এ জেলায় প্রায় দুই হাজার হেক্টর জমির পুকুর ও ঘের মাছ চাষের আওতায় আনা হয়েছে।