মাছের আড়তদার ও খুচরা বিক্রেতাদের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরে গতকাল বৃহস্পতিবার ওজনে কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে আড়তদার ও খুচরা বিক্রেতাদের সংঘর্ষে হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, সকাল সাড়ে আটটার দিকে ওজনে কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ৩ নম্বর মাছঘাটে আড়তদারদের সঙ্গে খুচরা বিক্রেতাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সন্ধ্যায় দুই পক্ষ বৈঠকে বসে বিষয়টির মীমাংসা করেছে।