মাছের খাদ্যের ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির উত্তর পাশে সমাজভিত্তিক মৎস্যজীবী ও ক্ষুদ্র মৎস্য চাষী সমিতির মাছের খাদ্যের ঘরে গত বৃহস্পতিবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কয়েকজন মৎস্যচাষি বলেন, ওই আগুনে মাছের ৩০ বস্তা ফিড (খাদ্য), খৈল পাঁচ বস্তা, তিন বস্তা খুদ, সরকারি জাল ৬০০ ফুট, একটি সোলার প্যানেল, বিল নার্সারির পুকুরের পাঁচ হাজার ফুট জাল, পাঁচটি প্লাস্টিকের ড্রামসহ প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার মালামাল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফেরদৌস আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।